images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলিতে ২ জন গুলিবিদ্ধ

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ১০:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে পৌর এলাকার কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার টুটুল মিয়া ও শিহাব উদ্দিন। টুটুলের পায়ে ২০ থেকে ২৫টি রাবার বুলেট ও শিহাব উদ্দিনের হাত-পায়ে কয়েকটি গুলি রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন টুটুল মিয়া। এসময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তার ডান পায়ে ছররা গুলি লাগে। আহত হন পাশে থাকা শিহাব উদ্দিনও।

আহত শিহাব উদ্দিন জানান, টুটুল মিয়ার পাশে দাঁড়িয়ে আমি ঝালমুড়ি খাচ্ছিলেন। এ সময় স্থানীয় লায়ন সাকিল নামের এক যুবক আচমকা গুলি করা শুরু করে। পরে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ইবনে বিন সিফাত জানান, একজনের পায়ে ২০ থকে ২৫টির মতো রাবার বুলেট রয়েছে। তবে দুজনই শঙ্কামুক্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, আধিপাত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তদন্ত চলছে। বিস্তারিত পড়ে জানানো হবে।

আরটিভি/আরএ