images

দেশজুড়ে

ইতালিতে খুন হওয়ার ৭৩ দিন পর লাশ ফিরল গ্রামে, শোকের মাতম

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১০:০৫ পিএম

ইতালিতে খুন হওয়ার ৭৩ দিন পর সাগর বালার লাশ গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লায় পৌঁছেছে।

শুক্রবার  (২৮ নভেম্বর)  বিকেলে মরদেহ বহনকারী গাড়িটি তার বাড়ির সামনে এলেই কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী।

744545

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নেট পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার ছেলে সাগর বালা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায়। সেখানে গত দুই বছর ধরে একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি। ইতালিতে থাকা অবস্থায় সে গত ১৫ সেপ্টেম্বরে নিখোঁজ হন। নিখোঁজের ৮ দিন পর বাংলাদেশ সময় গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সাগর বালার খণ্ডিত মরদেহ একটি পার্কের ভেতরে থেকে উদ্ধার করে ইতালির পুলিশ।

আরও পড়ুন
Web-Image

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণ, দগ্ধ ২

নিহত সাগর বালা মাদারীপুরের রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। সাগর বালার মরদেহ পারিবারিক ভাবে  সৎকারের প্রক্রিয়া চলমান রয়েছে। 

স্বজনরা জানিয়েছেন, ইতালির পেরুজিয়া শহরের স্পোলেটো এলাকায় রেস্টুরেন্টে কাজ করা অবস্থায় সাগর বালাকে কুপিয়ে হত্যা করা হয়। 

আরটিভি/এমএ