images

দেশজুড়ে

রাঙ্গামাটিতে পিআইবির ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৩:৫৭ পিএম

রাঙ্গামাটি জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী ‘ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে প্রেস ইনস্টিটিউ বাংলাদেশ (পিআইবি)।

এতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং), মোবাইল জার্নালিজম, এআই এর ব্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করা।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূইয়া, পিআইবির সিনিয়র প্রশিক্ষক (অস্থায়ী) গোলাম মোর্শেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস, সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, আরটিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য ইয়াছিন রানা সোহেল, মো. সোলায়মান, জাহেদা আকতার, মিকেল চাকমা প্রমুখ।

আরও পড়ুন
Web-Image

নিহত ছাত্রদল নেতার মরদেহ নিয়ে থানা ঘেরাও

তারা বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতাকে আরও গতিশীল ও দায়িত্বশীল করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। রাঙামাটির সাংবাদিকরা এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত যোগ্যতা আরও সমৃদ্ধ করবেন বলে আশা করি। 

তারা আরও বলেন, ডিজিটাল টুল ব্যবহারের দক্ষতা বাড়লে সংবাদ পরিবেশন হবে আরও নির্ভুল, সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, ডিজিটাল নিরাপত্তা, কনটেন্ট তৈরি ও মোবাইল রিপোর্টিংয়ের বাস্তব অনুশীলন তাদের কাজে নতুন মাত্রা যোগ করবে।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া দেন অতিথিরা।


আরটিভি/এমএ