images

দেশজুড়ে

 ৪৯৮ কেজির পাঁচ শাপলাপাতা মাছ জব্দ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৫:২৮ পিএম

পটুয়াখালীর বাউফলে অন্তরা পরিবহনের একটি বাস থেকে ৪৯৮ কেজি পরিমাণ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন। বাসটিতে পাঁচটি শাপলাপাতা মাছ পাওয়া যায়। 

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image

‘সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন শিগগিরই’

জানা যায়, বাসটিতে পাঁচটি শাপলাপাতা মাছ পাওয়া যায়। ওজন ৪৯৮ কেজি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে শাপলা পাতা মাছ ধরা, হত্যা, পরিবহন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও চোরাচালানকারীরা গোপনে মাছগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলাপাতা মাছ পরিবহন করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

আরটিভি/এমএ