রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১১:১০ পিএম
কুড়িগ্রামে নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান।
পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, সীমান্ত জেলা হিসেবে কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে।
মত বিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জেলা পুলিশকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম পিপিএম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বজলার রহমান, জেলা স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাব ও অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরটিভি/এমএ