images

দেশজুড়ে

আবাসিক হোটেলে ধরা পড়লো ৫ তরুণ-তরুণী, অতঃপর...

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০২:২৯ এএম

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে ৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে কোতোয়ালী থানাধীন ‘তালহা রেস্ট হাউস’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো— সাদিক হোসেন (২৩), সুলতানা খানম ঝুমা (১৯), নাহিদ আহমেদ (২৪), নাইমা (২০) ও লিজা বেগম (৩৫)। 

রোববার (৩০ নভেম্বর) বিষয়টি সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

অসামাজিক কাজের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/একে