images

দেশজুড়ে

সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে দিল বিএসএফ

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০১:০৩ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পুশইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। এসব ব্যক্তি দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানা যায়। 

আরও পড়ুন
Web-Image

সাংবাদিকদের আটকে রাখার হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি

পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন তারা। কারা বরণের পর তাদের বাংলাদেশ সীমান্তে ফিরিয়ে দেয় বিএসএফ। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে পুশইন হওয়া ব্যক্তিদের তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএ