images

দেশজুড়ে

কাজ শেষে বাড়ি ফেরা হলো না ছকত আলীর, কী ঘটেছিল?

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০১:২৯ পিএম

নীলফামারীতে কাজ শেষে বাড়ি ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৪টায় নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের বনফুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ছকত আলী (৬৭)। তিনি সদর উপজেলার পূর্ব কুখাপাড়া এলাকার মৃত জসির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শহরের একটি আবাসিক হোটেলের নাইট ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ছকত আলী। পথিমধ্যে বনফুল এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনিচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন
ISHORDI

৮ কুকুরছানা হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি এম.আর সাঈদ বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/আইএম