images

দেশজুড়ে

নওগাঁয় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩৪ এএম

উত্তরের জেলা নওগাঁয় তাপমাত্রা কমতে শুরু করেছে। এর ফলে বাড়ছে শীতের তীব্রতা। রাত থেকে ঠান্ডার প্রভাব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিস সর্বনিম্ন ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। 

বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানিয়েছেন, গতদিনের তুলনায় জেলায় তাপমাত্রা ১ ডিগ্রি নিচে নেমেছে। শীত শুরু হওয়ায় এই জেলার তাপমাত্রা এখন নিম্নমুখী হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। 

আরও পড়ুন
07

সাবেক স্ত্রীর নামে ব্যাংক ঋণ নেওয়ার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

যারা মাঠে কৃষি কাজ করেন বা খুব সকালে যারা জীবিকার তাগিদে কাজে বের হন, তাদের গরম পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।

দিনমজুর ইসমাইল বাবু জানান, তাদের দিন এনে দিন খাওয়ার কাজ করতে হয়। এ কারণে খুব সকালে শীত উপেক্ষা করে কাজে বের হতে হয়। 

তিনি আরও জানান, গরম কাপড়ের অভাবে তাদের শীতের সঙ্গে প্রতিদিন আলিঙ্গন করতে হয়।

Capture63

কৃষক মঞ্জুর হোসেন জানান, এখন মাঠে ফসল রোপনের সময়। আলু, শিম, ফুলকপি, ধানসহ শীতকালীন সবজি তারা মাঠে রোপন করেছেন। এগুলোর সঠিক পরিচর্যা করার জন্য ভোরের আলো না ফুটতে তাদের শীতকে সঙ্গী করে মাঠে যেতে হয়। 

তিনি আরও জানান, খুব সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে রোদের দেখা মেলে।

প্রসঙ্গত, বুধবার (৩ ডিসেম্বর) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আরটিভি/আইএম