images

দেশজুড়ে

নারীর সঙ্গে ইউএনও'র গাড়িচালকের ভিডিও ভাইরাল

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক আফজাল হোসেনের অনৈতিক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

ভাইরাল ভিডিও সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, এক অসহায় ও স্বামী পরিত্যক্তা নারীকে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়া এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ইউএনও কার্যালয়ের পাশেই ড্রাইভারের বিশ্রাম কক্ষে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন অভিযুক্ত ড্রাইভার আফজাল হোসেন। পরবর্তীতে সেই সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের মাধ্যমে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

আতঙ্কে সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে মানুষ

এ বিষয়ে জানতে অভিযুক্ত ড্রাইভার আফজাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, ভিডিওর বিষয়টি আমরা জেনেছি। অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে ইতোমধ্যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের মাঝে স্বচ্ছ তদন্ত ও যথাযথ শাস্তির দাবি উঠেছে।

আরটিভি/এস