images

দেশজুড়ে

দেশের ভাগ্য পরিবর্তনে জন্য বড় দলের দরকার নেই: মামুনুল হক

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:৫৫ পিএম

বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইছে, এ দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় দলের দরকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন
12

ধর্ষণের পর ১১ বছর পালিয়ে ছিলেন আসামি, অতঃপর...

মামুনুল হক বলেছেন, বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইছে। এ দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় দলের দরকার নেই। এ দেশের যুবসমাজ ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
 
তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, অনেক রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে শান্তি-সমৃদ্ধির সাম্যের বাংলাদেশ আমরা উপহার দেব।
 
তিনি আরও বলেন, বিগত সময়ে পাবলিক ও প্রাইভেট প্রতিটি সেক্টর ছিল দুর্নীতিতে ভরা। প্রতিটি সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কোনো একটি সরকারি খাত থেকে দেশের কোনো উন্নয়ন হয়নি, লাভ হয়নি। অথচ প্রাইভেট খাতে বিমান, রেল প্রতিটি খাতে লাভ হয়। এই ছিল বাংলাদেশের অবস্থা।
 
মামুনুল হক বলেন, বিগত ৫৫ বছর ধরে যারা দেশ শাসন করেছে, তারা দেশটাকে কোনোভাবেই দুর্নীতিমুক্ত করতে পারেনি। ঘুষ ছাড়া এক টাকার কাজও হয়নি। কারণ সরকারগুলো ছিল পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে পারলে এ দেশ উন্নয়নের রোল মডেল হবে।

গরিব-দুঃখী মেহনতি মানুষের প্রতীক হিসেবে রিকশার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার আপনাদের প্রতীক ক্ষমতার অংশীদার হবে ইনশাআল্লাহ।

আরটিভি/এফএ