শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৭ পিএম
মানিকগঞ্জ সদর উপজেলায় কালীগঙ্গা নদীতে ডুবে ভাই দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি আপন চাচাতো ভাই।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গিলল্ড গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- গিলন্ড গ্রামের আকবর আলীর ছেলে জামিল হোসেন এবং আজগর আলীর ছেলে জুনায়েদ হোসেন। তাদের বয়স আড়াই বছর।
সদর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে দুই শিশুকে নিয়ে দাদী কালীগঙ্গা নদীর পাড়ে খেলার মাঠে যান। পরে শিশু দুটিকে নদীতে পড়ে পানিতে ডুবে যায়। তাদের মাঠে না দেখতে পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, নিহত শিশুটির পরিবার বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার দাবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। এই আবেদনের প্রেক্ষিতে শিশু দুটির লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএ