images

দেশজুড়ে / রাজনীতি

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছেন: শামা ওবায়েদ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫ , ১০:০৯ এএম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের মাটিতে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে ও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী এম এন একাডেমি স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে একজন আপসহীন নেত্রী হিসেবে সংগ্রাম করে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

861

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দল নয় সারা বাংলাদেশের হাল ধরেছিলেন।

বিএনপির এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়া মানুষের পাশে থেকে মানবাধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় লড়াই সংগ্রাম করেছেন। আর সেই কারণে ফ্যাসিবাদীদের দেওয়া মিথ্যা মামলায় ছয় বছর জেল খেটেছেন, যা তাকে অসুস্থ করে দিয়েছে।

আরও পড়ুন
Web-Image

ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার রোগীমুক্তি কামনায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত

নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম