images

দেশজুড়ে

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৮ পিএম

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার শুদ্ধ বাংলা হলো ‘এটাতো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হবো কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত— এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁহ উপজেলা’ নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর।

সামাজিকমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন তিনি।

ফেসবুকে ‘রবিন খান’ নামের প্রোফাইলে পোস্টকৃত সেই ভিডিওতে শহিদুল আলম বাহাদুরকে প্রশ্ন করা হয়, ‘এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়’।

শহিদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ছিলেন। এ কারণে তাকে স্থানীয়রা ‘ভিপি বাহাদুর’ নামেও চেনেন। এ ছাড়াও তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ নামে জামায়াতের এই প্রার্থী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার শহরে গণ-দৌড় কর্মসূচির আয়োজন করেন।

আরও পড়ুন
Web-Image

নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাহাদুর বলেন, জনগণের সমর্থনে এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো এবং আমাদের অঙ্গীকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। নতুন বাংলাদেশ গড়ার জনগণের প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে আমাদের পদক্ষেপ হবে কার্যকর এবং সময়োপযোগী।

প্রসঙ্গত, এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে। ২০০৮ সালের নির্বাচনে কাজল ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন।

গত ৩ নভেম্বর বিএনপি কাজলকে প্রার্থী ঘোষণা করলে শহিদুল আলম বাহাদুর তাকে অভিনন্দন জানিয়েছিলেন। প্রত্যুত্তরে কাজলও শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে।

আরটিভি/এস