images

দেশজুড়ে

‘পেছনে ঘুরে দেখি, সাজিদ নাই, শুধু মা মা ডাক শুনছি’

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ০৯:২৮ এএম

রাজশাহীর তানোরে প্রায় ৩৫ ফুট গভীর একটি পরিত্যক্ত গর্তে পড়ে গেছে দুই বছর বয়সী শিশু সাজিদ। তাকে জীবিত উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে কয়েক হাজার মানুষ ভিড় করেছেন। উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গর্তের মুখে খড় পড়ে থাকায় সেটি বুঝতে না পেরে হাঁটতে হাঁটতেই হঠাৎ নিচে পড়ে যায় শিশু সাজিদ।

সাজিদের মা জানান, তাঁর তিন ছেলে। দুই বছরের সাজিদ মেজ। তাদের একটি ট্রলি দেবে গেলে ছোট ছেলে সাদমানকে কোলে নিয়ে আর সাজিদের হাত ধরে তিনি আসেন। ফেরার সময় সাজিদ ওই গর্তে পড়ে যায়।

তিনি আরও জানান, আমি সামনে হাঁটছিলাম, পিছনে সাজিদ। একটু পর ঘুরে দেখি, সাজিদ নাই… শুধু মা মা বলে ডাক শুনতে পাচ্ছিলাম। 

তিনি আরও বলেন, তাদের তিন ছেলের মধ্যে সাজিদ মেজো। দুর্ঘটনার সময় ছোট ছেলে সাদমানকে কোলে নিয়ে এবং সাজিদের হাত ধরে ফিরছিলেন। খড় দিয়ে ঢেকে থাকা গর্তটি চোখে না পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সাজিদের বাবা রাকিবুল ইসলাম ঢাকায় একটি গুদামে ম্যানেজার হিসেবে কাজ করেন। 

রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস এক্সকাভেটর দিয়ে গর্তের পাশ থেকে মাটি খনন করছে। উদ্ধারকর্মীরা জানান, অত্যন্ত সতর্কতার সঙ্গে মাটি সরানো হচ্ছে যাতে শিশুটির কোনো ক্ষতি না হয়।

আরও পড়ুন
tanore

৩৫ ফুট নিচে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখা যায়নি

স্থানীয়দের একমাত্র আশা দ্রুত সময়ের মধ্যে ছোট্ট সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে