বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১১:০৫ এএম
সিলেট অঞ্চলে বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) গভীররাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকা থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছিল। স্থানাঙ্ক অনুযায়ী এর অবস্থান ছিল ২৪.৮৩° উত্তর অক্ষাংশ ও ৯১.৮৩° পূর্ব দ্রাঘিমা। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৬ কিলোমিটার।
এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, যা মৃদু শ্রেণির বলে অভিহিত করা হয়েছে। যদিও মাত্রা কম হওয়ায় তা বড় ধরনের ক্ষতি হয়নি, তবে সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্পের কারণে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পাহাড়ি ও ভূমিকম্পপ্রবণ সিলেট অঞ্চলে একের পর এক ভূমিকম্পের কারণে স্থানীয়দের মাঝে নিরাপত্তাহীনতার অনুভূতি বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
আরটিভি/এসকে