images

দেশজুড়ে

হাদিকে গুলির ঘটনায় বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৫:৪৮ পিএম

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর যশোরের বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারেন, সে লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য সীমান্তজুড়ে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, আজ শনিবার বিকেল থেকে ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কঠোর নজরদারি শুরু হয়েছে। সীমান্তের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

আরও পড়ুন
Web-Image

হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত 

গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পথও বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত পার হতে না পারে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

সীমান্তের সব পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/এএএ