images

দেশজুড়ে

চোখের সামনে ট্রাকের চাপায় পিষ্ট সন্তান, বাকরুদ্ধ আহত মা-বাবা

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ০৯:৪১ পিএম

মানিকগঞ্জ থেকে ঢাকার মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানের উদ্যেশ্যে যাচ্ছিলেন জামান মিয়া ও স্ত্রী অজিফা আক্তার লাবনী। সঙ্গে ছিল তিন শিশু সন্তান। পথিমধ্যে তাদের বহন করা সিএনজি অটোরিকশা অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায় ৯ বছরের ছেলে জাহিদ ইবনে জামান। এ সময় সিএনজির পেছনে থাকা অপর একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল পৌনে ১০টার সময় মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দি এলাকার বাসিন্দা মো. জামান মিয়া ও তার স্ত্রী অজিফা আক্তার লাবনী তাদের তিন সন্তান—জাহিদ ইবনে জামান (৯), লাবিদ (৫) ও ইব্রাহিম (১০ মাস)—কে সঙ্গে নিয়ে এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে ঢাকার মোহাম্মদপুরের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তারা যানবাহনের জন্য মানিকগঞ্জ পৌর এলাকার বেগম জরিনা কলেজ মোড়ে আসেন। সেখান থেকে হেমায়েতপুর পর্যন্ত একটি সিএনজি ভাড়া করেন।

আরও পড়ুন
Web-Image

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিএনজিটি সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। তখন সিএনজি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায় বড় ছেলে জাহিদ ইবনে জামান। এ সময় সিএনজির পেছনে থাকা অপর একটি ট্রাকের (পাবনা মেট্রো-ট-১১-০৫৫৫) চাপায় পিষ্ট হয়ে মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ছেলের এমন করুণ মৃত্যু দেখে শোকে পাথর ও বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা জামান মিয়া ও মা অজিফা আক্তার লাবনী। নির্বাক হয়ে যায় ৫ বছর বয়সী ভাই লাবিদ।

এদিকে ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক ট্রাক ও সিএনজির চালক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় যানবাহন দুটির অজ্ঞাত চালকের নামে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের পিতা জামান মিয়া। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

আরটিভি/এমএ