images

দেশজুড়ে

ধামরাইয়ে তফসিলের ৪৮ ঘণ্টা পার হলেও ব্যানার ফেস্টুন অপসারণ হয়নি

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫০ পিএম

ঢাকার ধামরাই উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পার হলেও প্রার্থীদের ব্যানার ফেস্টুন অপসারণ করতে দেখা যায়নি৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণায় স্পষ্ট নির্দেশনা দিয়েছে আটচল্লিশ ঘণ্টার মধ্যে সকল ব্যানার ফেস্টুন পোষ্টার দেওয়াল লেখনী নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। আটচল্লিশ ঘণ্টা অতিবাহিত হলেও তা মানছেন না ধামরাইয়ের মনোনয়ন প্রত্যাশিরা।

ধামরাই উপজেলা পরিষদের মূল ফটকের গেইট সহ প্রধান সড়ক, বাজার ও জনবহুল এলাকায় বিএনপি,জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশন ইসির ঘোষণাকে উপেক্ষা করে অপসারণে কার্যত কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি।

ধামরাইয়ে রাজনৈতিক নেতাদের ইসির এমন আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, তফসিল ঘোষণার পর থেকে মাইকিং করে ব্যানার ফেস্টুন অপসারণ করতে বলা হয়েছে৷ যেহেতু প্রার্থীরা নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন অপসারণ করেনি আমরা অতি দ্রুত ব্যানার ফেস্টুন অপসারণের কাজ শুরু করব৷ ধামরাইয়ে যদি ব্যানার ফেস্টুনের পরিমাণ বেশি হয় আমাদের ক্যাপাসিটির বাহিরে চলে যায় সেক্ষেত্রে প্রার্থীদের ডেকে আবারো অপসারণের নির্দেশ দেওয়া হবে৷ পরবর্তীতে কোন প্রার্থী নির্দেশনা অমান্য করলে আমাদের জরিমানা করার নির্দেশনা রয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেতে চান বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

আরটিভি/এএএ