images

দেশজুড়ে

ট্রাক নিয়ে এসে সোনার দোকানে চুরি

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩২ এএম

বরিশালের আগৈলঝাড়ায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রটি ওই দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার সোনা ও রুপা লুট করে নেয় বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে চুরির বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চোরচক্র‍ রাত আড়াইটার দিকে একটি ট্রাক নিয়ে এসে আগৈলঝাড়ার বাশাইল বাজারের ‘বিশ্বজিৎ জুয়েলার্সের’ তালা ভেঙে দোকানে প্রবেশ করে।

আরও পড়ুন
7

হাদিকে গুলি: ফয়সাল করিমের সহযোগী কে এই দাঁতভাঙা কবির

এ সময় দোকানে থাকা প্রায় দুই ভরি সোনা ও রুপা লুটে নেয়। পরে সোমবার সকালে দোকান মালিক বিল্পব মল্লিক দোকান খুলে জিনিসপত্র এলোমেলো দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। 

আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, সিসি টিভি ক্যামেরা বিশ্লেষণ করে চোরচক্রের শনাক্তের চেষ্টা চলছে।

আরটিভি/এস