images

দেশজুড়ে

কলাবাগান থেকে নগ্ন অবস্থায় বেবির মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০৮:৫৫ পিএম

জামালপুরে নগ্ন অবস্থায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলার ডেফলা সেতুর নিচে কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত বেবি আক্তার (৫৫) উপজেলার কাঙ্গাল কোষা এলাকার ধোলা মিয়ার মেয়ে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয়রা জানায়, বিকেলে ব্রিজ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামলে বেবি আক্তারের নগ্ন অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে আশেপাশের লোকজনকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

আরও পড়ুন
Web-Image10

মাছবাহী ট্রলির ধাক্কায় উল্টে যায় মাহেন্দ্র, এরপর যা ঘটল 

এ বিষয়ে জামালপুর সহকারী পুলিশ সুপার (মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহাল রির্পোটে গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা এলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/আইএম