বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৬:২৭ পিএম
নড়াইলের লোহাগড়ার মাকড়াইল এলাকায় বিলের মাঝে অপরিকল্পিতভাবে নির্মিত একটি কংক্রিটের সেতু গত ১০ বছরেও কোনো কাজে আসেনি। নদী-খাল বা সংযোগ সড়ক না থাকায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে তৈরি সেতুটি স্থানীয়দের কাছে এখন ‘বিষফোড়া’ নামে পরিচিত।
লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৫-১৬ অর্থ বছরে ১৯ লাখ ৭৪ হাজার ১৫৬ টাকা ব্যয়ে মাকড়াইল পাকা রাস্তা হতে বিল পর্যন্ত রাস্তায় জাকারিয়ার বাড়ির নিকট ২৪ ফুট দৈর্ঘ্য একটি সেতু নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেন, লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস।
স্থানীয়রা জানান, সেতুটি ব্যবহার করতে হলে আগে রাস্তার জায়গা নির্ধারণ করে মাটি ভরাট করে রাস্তা সংস্কার প্রয়োজন।
লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরিফ মোহাম্মদ রুবেল বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয়। তখন কেন কী কারণে সংযোগ সড়ক করা হয়নি সেটা আমার জানা নেই। সরজমিন পরিদর্শন করে ব্রিজের দুইপাশে চলাচলের জায়গাটি মাটি দ্বারা ভরাট করে চলাচলের উপযোগী করা হবে।
আরটিভি/এস