images

দেশজুড়ে

শ্বশুরবাড়ি থেকে ছাত্রলীগ নেতা ধরা

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০১:৩২ পিএম

যশোরের শার্শা উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনকে আটক করা হয়েছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে যশোর শহরের রায়পাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে। 

আটক আকুল হোসেন বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে আকুল হোসেন এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। 

এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল হোসেনসহ পাঁচজনকে আটক করে। 

আরও পড়ুন
Web-Image5

ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

সেই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ৮টি গুলি এবং ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, আটক আকুল হোসেনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তিনি আরও জানান, আকুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম