images

দেশজুড়ে

ফেনীতে গভীর রাতে হঠাৎ গ্রামীণ ব্যাংকে আগুন

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০১:৪৪ পিএম

ফেনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা সদর উপজেলার শর্শদি বাজার শাখার বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয়।

গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দিয়েছে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। এতে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুই বসার বেঞ্চ পুড়ে গেছে। 

আরও পড়ুন
fire

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে। 

তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি/আইএম