images

দেশজুড়ে

আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩২ পিএম

বরিশালে আবাসিক হোটেল থেকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ফলপট্টি এলাকার ‘হোটেল পার্ক’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাকিম হাওলাদার (৬০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি দাড়িয়াল ইউনিয়নের আরব আলী হাওলাদার ছেলে। তিনি ওই হোটেলটিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

হোটেলের স্টাফরা জানান, ওই ব্যক্তি দীর্ঘ  চল্লিশ বছর ধরে হোটেলটিতে কর্মরত ছিলেন। গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন আব্দুল হাকিম। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় খাবার খেয়ে তিনি স্টাফ রুমে ঢুকে আর বের হননি।

আরও পড়ুন
HOTEL

আবাসিক হোটেলে কাবিননামাসহ নারীর মরদেহ উদ্ধার, লাপাত্তা ‘স্বামী’

হোটেলের মালিক মাহমুদুল হাসান শাওন জানান, রাত ৯টায় খাবার খেয়ে কক্ষে প্রবেশ করার পর তিনি আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

আরটিভি/আইএম