images

দেশজুড়ে

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরা হলো না হানিফের

রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ১১:৪৫ এএম

টাঙ্গাইলে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে মধুপুর উপজেলার জলছত্র (আশ্রয়ণ কেন্দ্র মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ আলী (৫৫) বেরিবাইদ ইউনিয়নের চুনিয়া দিগলবাইদ এলাকার মৃত ইয়াছিনের ছেলে। 

আরও পড়ুন
07

‘আমি গিয়ে দেখি ওরা আমার ছেলেকে কোপাচ্ছে’

স্থানীয়রা জানান, ভোরে জলছত্র বাজার মসজিদে ফজরের নামাজ আদায় শেষে হেঁটে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি অজ্ঞাত দ্রুতগামী পরিবহন হানিফকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরিবহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।  

এ বিষয়ে অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিমল চন্দ পাইন গণমাধ্যমকে বলেন, অজ্ঞাত পরিবহনের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম