সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ , ০৩:১১ পিএম
পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে আমির খসরু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকায় নিজ বাড়ির সামনে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত যুবক আমির খসরু ওই এলাকার সাবান আলীর ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ভোররাতে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গে রাগারাগি করে তিনি আত্মহত্যা করেছেন। গতরাতে ভাত খাওয়ার সময় তার মায়ের কাছে বলেছে এই খাওয়াই শেষ খাওয়া। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এস