images

দেশজুড়ে

হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ , ০৮:৪৪ এএম

ফেনীতে ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল নাহিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার উত্তর শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাহিদ সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেওয়ানগঞ্জ এলাকার দেবীপুর গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনটি উত্তর শিবপুর এলাকা অতিক্রম করার সময় হেডফোন কানে দিয়ে রেললাইনের ওপর হাঁটছিলেন নাহিদ। এ সময় ট্রেনটি পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রেললাইনের একপাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রেলওয়ে স্টেশন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, নিহত যুবক হেডফোন কানে রেললাইনে হাঁটছিল। পরে চট্টগ্রামগামী ট্রেনটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে রেললাইনের একপাশে ছিটকে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসকে