images

দেশজুড়ে

লঞ্চের ধাক্কায় বাল্কহেডের ২ শ্রমিক নিখোঁজ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেডের দুই শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিবুল ইসলাম জানান, বালুভর্তি বাল্কহেডটি আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় ভাসমান রেখে মুন্সীগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা দুই শ্রমিক নদীতে লাফিয়ে পড়েন এবং নিখোঁজ হন।

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পাগলা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালাচ্ছেন।

আরটিভি/এএএ