images

দেশজুড়ে

তারেক রহমানের আগমন উপলক্ষে স্মৃতিসৌধে নেতাকর্মীদের ভিড়

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪২ পিএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে সাভার-আশুলিয়ায়সহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের ভিড় করছেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটল পর্যন্ত প্রায় দশ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাভারে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ফেসস্টুন ও ব্যানার নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিছিল নিয়ে আসছেন। 

আরও পড়ুন
Web-Image---Copy

আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত: তারেক রহমান

সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। তিনি আজকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাতে আসবেন। তাই আমরা স্মৃতিসৌধে এসেছি।

তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যান ও সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও রয়েছেন স্মৃতিসৌধ এলাকা ঘিরে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন। দেশে ফেরার একদিন পর শুক্রবার জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবার (জিয়াউর রহমান) কবর জিয়ারত করবেন।

তিনি সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

আরটিভি/এএএ