images

দেশজুড়ে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৫:৩৬ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির দাম্মাম শহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আলমাস খানের বড় ছেলে।

আরও পড়ুন
Web-Image

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আনোয়ার প্রায় ১০ থেকে ১২ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি ফ্রি ভিসায় কাজ করতেন। শুক্রবার রাতেই তার মৃত্যুর খবর পরিবার ও এলাকাবাসীর কাছে পৌঁছায়।

আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আত্মীয়স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরটিভি/এমএ