images

দেশজুড়ে

হঠাৎ ইঞ্জিনসহ ট্রেনের দুই বগি লাইনচ্যুত, ঘটনা কী?

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ , ১০:০৬ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত খুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাত ৫টা ১০ মিনিটে ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে। 

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকার ২০ ফুট রেললাইনের পাত খুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। 

আরও পড়ুন
Web-Image6

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবাহী ট্রাক দুর্ঘটনায় আহত ৯

মো. হানিফ আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, রেললাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরটিভি/আইএম