images

দেশজুড়ে

চট্টগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জন আটক

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৬:১৩ পিএম

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস এবং বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. সুমন মিয়া (৩০), মো. নুর উদ্দিন (৪৫), মো. রাশেদ (৪৭), মো. জাহেদ হোসেন (৪০), মো. হাসান (৩৬) এবং মো. হাসান (৩৮)।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, ইপিজেড থানাধীন খেজুরতলা এলাকার একটি বসতঘরে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন
Web-Image---Copy

পাহাড়ে পর্যটকদের কান ধরে উঠবস ও হুমকি দিচ্ছে কারা?

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসকে