রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০১:৫৩ পিএম
ঢাকার ধামরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘কেমন ধামরাই চাই’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ধামরাই পৌরশহরের কিষান নগর এলাকায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব রাজিউল হাসান পলাশের সঞ্চালনায় ও আহ্বায়ক মো. ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ধামরাইয়ের সভাপতি জনাব আতাউর রহমান কানন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধামরাই উপজেলা শাখার সভাপতি মো. আসলাম হোসেন, স্যাড অ্যালামনাই এর সাধারণ সম্পাদক মো. মামুন রেজা খান, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ যাদবপুর ভুবন মোহন উচ্চবিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক নরেশ চন্দ্র অধিকারীকে গুণীজন সম্মাননা ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ যথাক্রমে নিরাপদ সড়ক চাই (নিসচা), ধামরাই উপজেলা শাখার সভাপতি মো. নাহিদ মিয়াকে উদীয়মান স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠক এবং ধামরাই ডিফেন্ডারসের অধিনায়ক মো. জুবায়ের হোসেন চৌধুরীকে উদীয়মান ক্রীড়া সংগঠকের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের অতীত কার্যক্রমের প্রশংসা করেন এবং ধামরাইয়ের সার্বিক উন্নয়নে সকল নাগরিকের সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সচেতন নাগরিক সমাজ ধামরাই এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আরটিভি/এস