images

দেশজুড়ে

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের নথি দেননি, মনোনয়নপত্র বাতিল জামায়াত প্রার্থীর

রোববার, ০৪ জানুয়ারি ২০২৬ , ০২:১৪ পিএম

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৪ জানুয়ারি) মনোনয়ন বাছাইয়ে সময় এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন তার মনোনয়নপত্র বাতিল করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ বলেন, এ কে এম ফজলুল হক তার দ্বৈত নাগরিকত্ব বাতিলের আবেদন দেওয়ার কথা বলেছেন। কিন্তু বাতিলের পূর্ণাঙ্গ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image

ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ‘মর্যাদাপূর্ণ’ আসন ধরা হয় নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনক। এ আসনে বিএনপির প্রার্থী দলের দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। জামায়াত-বিএনপির প্রার্থীসহ মোট ১২ জন এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

ফজলুল হকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও গত ২৮ ডিসেম্বর তিনি তা ত্যাগ করেছেন বলে হলফনামায় দাবি করেছিলেন।

আরটিভি/এস