images

দেশজুড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পাবনা

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০২:০৬ পিএম

কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সারা দেশেই কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

সোমবার (৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়ায়। প্রচণ্ড শীতে গরম কাপড়ের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

আরও পড়ুন
12

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

এর আগে, গতকাল রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার ৯ ডিগ্রি, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/এস