images

দেশজুড়ে

দৌলতদিয়ায় যৌনপল্লী থেকে একজনের মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ , ০২:৫২ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

মৃত মো. আজমীর আলম (৫০) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার দিগনগর এলাকায় সোর্দি মাতুব্বর বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে আজমীর আলম দৌলতদিয়া যৌনপল্লীর হাজরার বাড়ীর এক যৌনকর্মীর কক্ষে প্রবেশ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ভোর পৌনে ৫টার দিকে তিনি ওই যৌনকর্মীকে একটি সিগারেট আনতে বাইরে পাঠান। সে বাইরে থেকে সিগারেট নিয়ে ফিরে এসে কক্ষে প্রবেশ করে তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। তখন তি‌নি আশপাশের লোকজনকে বিষয়‌টি জানান। পরে খবর‌ পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image10

বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিলল ২১ লাখ টাকার সোনা

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোক করে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/আইএম