images

দেশজুড়ে

খুলনা সিআইডি কার্যালয়ে আগুন

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ০৬:৫২ পিএম

খুলনার শিরোমনির সিআইডি অফিস ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিআইডি অফিসের পাঁচতলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নির্বাপণে খানজাহান আলী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। এ ঘটনায় ওই কক্ষের এসি এবং কিছু আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানার ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমাদের টিম আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাসায়নিক পরীক্ষকের কক্ষের এসি, সিসি টিভি ক্যামেরা ও আসববপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আগুন লাগার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।  

আরও পড়ুন
Rtv

সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে: সালাহউদ্দিন আহমদ

সিআইডি খুলনার পুলিশ সুপার মো. রাশিদুল হক বলেন, পাঁচতলা ভবনের চতুর্থ তলায় রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে। এতে একটি এসি ও কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২০ থেকে ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আরটিভি/একে