images

দেশজুড়ে

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ , ১১:০১ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন গণমাধ্যমকে বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র‍্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

আরও পড়ুন
Rtv

খুলনা সিআইডি কার্যালয়ে আগুন

স্থানীয়রা জানান, হঠাৎ করেই তারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎকেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

আরটিভি/একে