images

দেশজুড়ে

তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: তথ্য সচিব

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ , ০৭:১০ পিএম

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, গণভোট ও নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনার পছন্দের প্রার্থীকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণ ও প্রথমবারের ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী মহিলা কলেজের অডিটোরিয়াম রুম ও রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে গণভোট ও সংসদ নির্বাচন ২০২৬-এ প্রথমবারের নারী ভোটারদের জন্য বিশেষ প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমি বা আমরা বলব সংবিধান পরিবর্তন হবে কিনা। তার লিখিত দলিল হচ্ছে জুলাই সনদ। তাই আমরা এবারের গণভোটে সংস্কারেকে আমরা হ্যাঁ বলব।

আরও পড়ুন
01

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ আসামি রিমান্ডে

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরিবর্তনের চাবিকাঠি আপনার হাতে। তাই যে জুলাই আন্দলনে আমরা পরিবর্তনের জন্য লড়াই করলাম, সেই সংস্কারের জন্য হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আকতার, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সারোয়ার জাহান ও রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী। 

এ সময় রাজশাহী মহিলা কলেজে ও রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গণভোট ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে পারেন এবং তরুণ ভোটার হিসেবে তারা গণতন্ত্র ও সংস্কারের জন্য প্রথম গণভোট হ্যাঁ এর পক্ষে দেওয়ার কথা বলেন।

আরটিভি/আইএম