images

দেশজুড়ে

সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ, ভাইরাল সেই ভিডিও নিয়ে যা জানা গেল

শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ , ০৫:৩৪ পিএম

সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি সড়কে শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে একদল ডাকাত সড়কের উপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে। তবে গাড়ির চালকের দৃঢ় সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির কারণে যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে সড়কের ওপর একটি বড় গাছ ফেলে গতিরোধ করার চেষ্টা করছে ডাকাত দল। এ সময় চালক গাড়ি না থামিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কৌশলে ডাকাতদের বাধা পেরিয়ে চলে যেতে সক্ষম হন। যাত্রীরাও এ সময় চালককে সাহস ও সহযোগিতা জোগান।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতেরা ডাকাতির চেষ্টা চালিয়েছিল ঠিকই, কিন্তু চালকের দক্ষতায় তারা সফল হতে পারেনি।

পুলিশ আরও জানায়, খবর পাওয়ার পরপরই এলাকায় টহল জোরদার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
08

সড়কে গাছ ফেলে ডাকাতির ভিডিও ভাইরাল

এর আগে শুক্রবার রাতে ডাকাতদের এই তৎপরতার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিরুলিয়া ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

আরটিভি/কেআই