images

দেশজুড়ে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত তিন

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ , ০৮:০৮ পিএম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরের বাহির সিগন্যাল টেকপাড়া এলাকার আজাদ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- মোহাম্মদ কামরুল (২০), মোহাম্মদ বাদশা (২৫) ও শাহানুর বেগম (২৫)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। সেখানে কয়েকজনকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন
Web-Image

‘১টি খুন করলে যে সাজা, ১০টি করলেও সেই সাজা’

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, আহতদের মধ্যে দুইজন পুরুষ। একজন নারী। তাদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে। মুখ ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের আহতদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আরটিভি/এমএ