images

দেশজুড়ে

আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি 

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০১:১৬ এএম

সাভারের আশুলিয়ায় এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার ছয়তলা এলাকায় এই ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম আজাদ (৩১)। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ইউনুসের ছেলে।  

পুলিশ জানায়, কে বা কারা আজাদকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে- ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পেট গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরটিভি/কেআই