images

দেশজুড়ে

ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৫:২৭ এএম

কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয়রা নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

নিহতের নাম মো. বাবুল (৩৫)। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দু সালামের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ তিন সন্তান রয়েছে।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক (অটোরিকশা) ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুলকে হত্যা করা হয়েছে।

নিহতের ছোট ভাই জানান, আজ সন্ধ্যায়ও বাড়ি থেকে বের হওয়ার আগে বড় ভাই বাবুলের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে পড়ি।

আরও পড়ুন
01

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ কর্মী

রামু থানার ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/কেআই