images

দেশজুড়ে

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ , ০৮:৫৮ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা মেইল-২ (ডাউন)-এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবগত রাতে ভৈরব বাজার জংশন থেকে ১৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব বাজার জংশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটি কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনের চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে রাত ৩টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন
01

ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

এদিকে, সকাল ৭টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন থেকে রিলিফ ট্রেন এলেও এখনো শুরু হয়নি উদ্ধার কাজ।

আরটিভি/এস