images

দেশজুড়ে / রাজনীতি / নির্বাচন

জয়ী হলে কাউকে দুর্নীতি করতে দেব না: কায়সার কামাল

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৬:০৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে কাউকে দুর্নীতি করতে দেবেন না বলে কঠোর বার্তা দিয়েছেন নেত্রকোণা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলায় উঠান বৈঠকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। 

আরও পড়ুন
Habib_09027

আমার কাছে সরাসরি আসতে পারবেন, কোনো মাধ্যমের প্রয়োজন নেই: হাবিব


 
এদিন একই ইউনিয়নের সালুয়াকান্দা মাদ্রাসা, কেট্টা মোড়, বাজলজোড়া বাজার, পাইকপাড়া পূর্বপাড়া, রামনগর ওয়ার্ড, বালিচান্দা ওয়ার্ড, কুমুদগঞ্জ বাজার, নগরসিংহা, গুজিরকোনায় দিনব্যাপী উঠান বৈঠকের পাশাপাশি পথসভা করেন কায়সার কামাল।
 
এ সময় তিনি জনতার কাতারে নেমে মাদকমুক্ত সমাজ গড়া, ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড বিতরণ, শিক্ষিত বেকার যুবকদের চাকরি প্রদানেরও অঙ্গীকার করেন। 

এলাকাবাসী নেত্রকোণা-১ আসনে সম্ভাব্য এই জয়ী প্রার্থীর নিকট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণসহ বিবিধ বিষয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

আরটিভি/এমআই