images

দেশজুড়ে / রাজনীতি

অমিতের প্রচারণায় জামায়াত কর্মীর আবেগঘন বার্তা, জানালেন সমর্থন

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ , ০৭:১৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে একটি পথসভায় অভূতপূর্ব ও আবেগঘন এক পরিস্থিতির সাক্ষী হলেন উপস্থিত জনতা।

দীর্ঘদিন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত এক ব্যক্তি পথসভায় উপস্থিত হয়ে মঞ্চে উঠে বক্তব্য রাখলেন। শুধু তাই নয়, তিনি অনিন্দ্য ইসলাম অমিতকে প্রকাশ্য সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন উপস্থিত সকলের কাছে। 

আরও পড়ুন
Kaysar_02800

জয়ী হলে কাউকে দুর্নীতি করতে দেব না: কায়সার কামাল

রোববার (২৫ জানুয়ারি) নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলায় অভূতপূর্ব এই ঘটনাটি ঘটে। সেখানে যশোর-৩ আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে আয়োজিত পথসভায় উপস্থিত হন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত আনসার আলী নামে এক ব্যক্তি। অনিন্দ্য ইসলাম অমিতের আগমনের খবর পেয়ে তিনি সেখানে যান। এক পর্যায়ে মঞ্চে উঠে প্রার্থীর সমর্থনে বক্তব্য দেন।

একজন ভিন্ন রাজনীতি ও আদর্শের মানুষের এই অকুণ্ঠ সমর্থন উপস্থিত সবাইকে অবাক করলে অমিত নিজেই এর পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। 

আবেগজড়িত কণ্ঠে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে, তাদের এই সম্পর্কের সূচনা হয়েছিল কারাগারের এক অন্ধকার প্রকোষ্ঠে। জেলে বন্দি থাকাকালীন কঠিন দিনগুলোতে তারা পাশাপাশি ছিলেন।

সেই দুঃসময়ে অমিত এবং তার সাথে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা যেভাবে আনসার আলীর পাশে দাঁড়িয়েছিলেন এবং তার খোঁজখবর নিয়েছিলেন; সেই কৃতজ্ঞতার জায়গা থেকে তিনি অমিতের নির্বাচনি সমাবেশে উপস্থিত হয়ে তার পক্ষে সমর্থন দিয়েছেন। অনিন্দ্য ইসলাম অমিত প্রসঙ্গক্রমে বলেন, বিপদেই মানুষের প্রকৃত পরিচয়। 

তিনি আরও বলেন, জেলখানায় আনসার আলীর সাথে জামায়াতের কোনো প্রার্থীর দেখা হয়নি। সেই বাস্তবতার আলোকেই মূলত বিশ্বাসের জায়গা থেকে তিনি আজ ধানের শীষের মঞ্চে উঠে এসেছেন। 

আরটিভি/এমআই