images

দেশজুড়ে

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ , ০৭:৪০ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার (২২) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। শনিবার সকালে স্বামীর সঙ্গে ভিডিও কলে পারিবারিক কলহের একপর্যায়ে নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্বামী তাৎক্ষণিক পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানালে স্বজনরা দ্রুত গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ৱ

আরও পড়ুন
Web-Image

নিজের পাতা ফাঁদে মরলেন ২ কৃষক

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এমএইচজে