images

দেশজুড়ে

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস থেকে ২০ দালাল আটক

রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:২৫ পিএম

কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব–১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল র‍্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়েরের নেতৃত্বে এ অভিযান চালায়।

এ সময় দালালচক্রের ২০ জন সদস্যকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন
Web-Image

রাতের আধাঁরে কৃষকের সর্বনাশ

অভিযান চলাকালে র‍্যাব হেড কোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি দালালচক্র সক্রিয় ছিল। তারা সাধারণ পাসপোর্ট প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিত এবং পাসপোর্ট অফিসের ভেতরে ও বাইরে অবস্থান করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিল। দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে