images

দেশজুড়ে / নির্বাচন

লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ১০ প্লাটুন বিজিবি মাঠে রয়েছে। তারা সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনি এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন। এ ছাড়া গুরুত্বপূর্ণস্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল কার্যক্রম পরিচালনা করবেন।

আরও পড়ুন
Web-Image

নোয়াখালীতে বিএনপির নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

আরটিভি/এমএইচজে